ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ৬ মাস পর মাঠে নেমেই জোড়া গোল করলেন নেইমার

যেন স্বপ্নের মতো ফেরা! চোট কাটিয়ে দীর্ঘ ৬ মাস পর মাঠে নামলেন নেইমার। আর নেমেই করলেন জোড়া গোল। কোরিয়ার ক্লাব জিওনবুকের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। শুরুর একাদশে খেলতে নামা নেইমার দুই অর্ধে একটি করে গোল করেছেন। অন্য গোলটি রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিওর। প্রাক মৌসুম প্রস্তুতিতে এশিয়া ট্যুরে এই প্রথম ম্যাচ জিতল লুইস এনরিকের দল।


এই সফরে প্রথম ম্যাচে তারা আল নাসরের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এরপর সেরেসো ওসাকার বিপক্ষে হারে ৩-২ গোলে। ইন্টার মিলানের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারে ২-১ ব্যবধানে।


নেইমার এদিন পুরো সময়ই মাঠে ছিলেন। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ম্যাচে তার অ্যাঙ্কেল মচকে যায়। ক্ষতিগ্রস্ত হয় লিগামেন্টও। পরে অস্ত্রোপচার হয় তার। পুনর্বাসন শেষে গত মাসে দলের অনুশীলনে ফেরেন তিনি। এবার ফিরলেন মাঠেও।


ম্যাচের ৪০তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন নেইমার। ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন হয় তার পায়েই। ৮৮তম মিনিটে আসেনসিও ৩-০ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑